দেশের খবর

দলীয় মনোনয়ন পেয়ে বাবার কবর জিয়ারত করলেন প্রকৌশলী হেলাল

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সংসদ-১৪১, জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের জন্য এমপি পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল ঢাকা থেকে ফিরে বুধবার দুপুরে বাবা মরহুম আব্দুল মালেক এমপি’র কবর জিয়ারত করলেন। ২৬ নভেম্বর বিকেলে বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিভিন্ন আসনের দলীয় এমপি মনোনীত প্রার্থীদের নাম তালিকা প্রকাশ করেন। এতে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের জন্য এমপি পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল এর নাম নিশ্চিত হয়। এর আগের দিন থেকেই তিনি ঢাকায় অবস্থান  করছিলেন। সংশ্লিষ্ট বিষয়ের আনুষাঙ্গিক কাজ-কর্ম শেষে ২৯ নভেম্বর দুপুরে নিজ এলাকা সরিষাবাড়ী পৌঁছান। খবর পেয়ে বিভিন্ন স্তরের  নেতা-কর্মী-সমর্থক ও শুভাকাঙ্খীরা উপস্থিত হন। তিনি তাদের সাথে নিয়ে তার বাবার কবর জিয়ারত করেন।



সম্পর্কিত খবর