রংপুর

দাওয়াতি মিশন নিয়ে পঞ্চগড়ে জাকের পার্টি ছাত্রফ্রন্টের আলোচনা সভা

মহাপবিত্র বিশ্ব ইসলামী মহাসম্মেলন উপলক্ষে জাকের পার্টি ছাত্রফ্রন্টের দাওয়াতি মিশন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ ডিসেম্বর শনিবার দুপুরে পঞ্চগড় প্রেসক্লাব হলরুমে এই দাওয়াতি মিশন ও আলোচনা সভার আয়োজন করে জাকের পার্টি ছাত্রফ্রন্ট পঞ্চগড় জেলা শাখা।

 

আগামী ১৭ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি মহাপবিত্র বিশ্ব ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। ফরিদপুরের সদরপুরের বিশ্ব জাকের মঞ্জিল আটরশিতে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। দাওয়াতি মিশন ও আলোচনা সভায় জাকের পার্টি ছাত্রফ্রন্ট পঞ্চগড় জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম আলম সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রফ্রন্টের আইন বিষয়ক সম্পাদক আবু বক্কর সিদ্দিক।

 

ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও জাকের পার্টি ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের সভাপতি ড. সায়েম আমীর ফয়সল। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও জাকের পার্টি ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি। জাকের পার্টির ছাত্রফ্রন্ট পঞ্চগড় জেলা শাখা কেন্দ্রীয় মিশন, আলোচনা সভা ও র‍্যালির আয়োজন করে।

 

মতবিনিময় সভায় পঞ্চগড় জেলার জাকের পার্টির সদস্য ও জাকের পার্টি ছাত্রফ্রন্টের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে পঞ্চগড় প্রেসক্লাব থেকে একটি র‍্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

 


সম্পর্কিত খবর