গণমাধ্যম

দিনাজপুরের বিরলে ৭বছরের শিশু ধর্ষন; হাসপাতালে আইসিইউতে ভর্তি

দিনাজপুরের বিরল উপজেলায় ৭ বছরের এক শিশুর ধর্ষনের পর হত্যার চেষ্টা, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে হাসপাতালের বেডে। পরিবারের সদস্যদের মতে, বৃহস্পতিবার বিকালে ২য় শ্রেনিতে পড়া ঐ শিশুর বাবা-মা একা বাড়িতে রেখে বের হয়ে যান। দুই ঘন্টা পরে বাড়িতে ফিরে তারা তাদের মেয়েকে ঝুলন্ত অবস্থায় পায়। উদ্ধার করে প্রথমে তাকে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু সেখানকার চিকিৎসক তাকে সাথে সাথে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হসপাতালে পাঠায়। মেয়েটি বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এখন পর্যন্ত শিশুটির জ্ঞান ফেরেনি। 

বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফখরুল ইসলাম জানান, শিশুটিকে ধর্ষনের পর মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। পুলিশ আসামিদের শনাক্ত করার চেষ্টা করছে। রাসেল নামের এক প্রতিবেশিকে আটক করে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।   

 



সম্পর্কিত খবর