শিক্ষা

দীর্ঘ ৪০ দিন ছুটির পর খুললো সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের দেয়া ছুটির তালিকা অনুযায়ী ২৬ ফেব্রুয়ারি ২০২৫ থেকে ৬ এপ্রিল ২০২৫ পর্যন্ত দীর্ঘ ২৮ কর্ম দিবস সহ মোট ৪০ দিন ছুটির পর সোমবার (৭ এপ্রিল) খুলেছে দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় । একদিকে লম্বা ছুটি ঈদ উপলক্ষে এরপর আবার সামনে পয়লা বৈশাখ যেন এক উৎসবের আমেজ বিরাজ করছে শিক্ষার্থীদের মাঝে।

শ্রী শ্রী শিবরাত্রি ব্রত, পবিত্র রমজান, শুভ দোলযাত্রা, স্বাধীনতা ও জাতীয় দিবস, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, পবিত্র সব ই কদর, জুমাতুল বিদা ও ঈদুল ফিতর উপলক্ষে ছিল এ ছুটি।

কিশোরগঞ্জ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে ইতোমধ্যে সকল প্রধান শিক্ষকদের স্কুল খোলার পূর্বেই বিদ্যালয়ের আশপাশ-আঙ্গিনা, ওয়াশ ব্লক, টয়লেট, অফিস কক্ষ, বেঞ্চ সহ যাবতীয় পরীক্ষা করে তা প্রস্তুত করে রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। দীর্ঘদিন স্কুল ছুটি থাকায় শিক্ষার্থীদের পড়াশোনা বেশ ক্ষতি হয়েছে তাই শিখন ফল অর্জনে যাতে কোন বিঘ্নসৃষ্টি না হয় এজন্য এ নির্দেশ প্রদান করা হয়।

কিশোরগঞ্জ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোমতাজ বেগম জানান, আমার উপজেলার কোন শিক্ষক অফিসে যাতে কোনরূপ হয়রানি না হয় এজন্য আমি তাদের অফিসিয়াল সকল কাজকর্ম দ্রুত সম্পন্ন করে রাখি। আমার উদ্দেশ্য একটাই শিক্ষকরা যাতে নিশ্চিন্তে তাদের কর্মক্ষেত্রে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে। আমি  যেখানেই থাকবো প্রাথমিক শিক্ষার শতভাগ গুণগত মান উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাবো।



সম্পর্কিত খবর