টপ নিউজ

ধর্ষণের ২ মামলায় ৩ আসামির যাবজ্জীবন

পৃথক দুই ধর্ষণ মামলায় তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। আজ সোমবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক মো. গোলাম কবীর পৃথক দুই মামলায় এ সাজার রায় দেন।  এর মধ্যে রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে ১২ বছরের এক বুদ্ধি প্রতিবন্ধীকে ধর্ষণের দায়ে বাড়ির ম্যানেজার আব্দুল গাফফার ও তার ঘনিষ্ঠ বন্ধু মো. বাচ্চু এবং রামপুরায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে বাচ্চু মিয়া হাওলাদার নামে আরেক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। 

 

দণ্ডের পাশাপাশি আসামিদের এক লাখ টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাস করে কারাদণ্ড দেওয়া হয়।

এদের মধ্যে গাফফার পলাতক রয়েছেন। তবে অন্য দুই আসামিকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। 

যাত্রাবাড়ী থানার মামলার সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১৬ অক্টোবর ওই বুদ্ধিপ্রতিবন্ধীর মা-বাবা কর্মস্থলে যান। বিকেল ৩টার দিকে আসামিরা যাত্রাবাড়ীর মাতুয়াইলের হাশেম রোডের বাসায় আসামিরা ১২ বছরের এক বুদ্ধিপ্রতিবন্ধীকে ধর্ষণ করেন।

 

 

ঘটনার বিষয়ে কাউকে কিছু বলতে তারা তাকে মেরে ফেলার হুমকি দেন। ৩০ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে আব্দুল গাফফার তাকে ডেকে নিয়ে তার সাথে যেতে বলে। তখন ভিকটিম তার সাথে না গিয়ে বিষয়টি তার মাকে জানায়। এ ঘটনায় ভিকটিমের মা ১ নভেম্বর যাত্রাবাড়ী থানায় দুজনকে আসামি করে মামলা করেন।

 



সম্পর্কিত খবর