যে দ্রুতগতির পৃথিবীতে আমরা বাস করি, সেখানে খাওয়ার জন্য সময়-ই বা কার আছে? সবাই ছুটছে কোথাও পৌঁছাতে, কোনো লক্ষ্য অর্জন করতে, বা নিজের আশপাশের মানুষদের চেয়ে আরো সফল হতে। এই দৌড়ঝাঁপের মাঝে আমরা অনেক সময় খাবারদাবার বাদ দিয়ে দিই, কিংবা এত দ্রুত খেয়ে ফেলি যে তা কয়েক মিনিটে খাবার গিলে ফেলার মতোই হয়ে যায়। কাজের চাপ এত বেশি যে প্লেটে কী আছে, তা উপভোগ করার সময়ও থাকে না।
দ্রুত খাওয়া সময় বাঁচালেও এর বেশ কিছু অসুবিধা আছে। স্কুল-জীবনে আমরা পড়েছি, খাবার ২০–৩২ বার চিবাতে হয়। কিন্তু এই ব্যস্ত জীবনে তা যেন কাজের তালিকা থেকে আরেকটি কাজ সেরে ফেলার মতোই হয়ে গেছে।
গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডা. বিমল কুমার সাহু বলেন, ‘যখন আপনি দ্রুত খান, খাবার বড় বড় টুকরো হয়ে পেটে যায়। যার ফলে হজম অনেক কঠিন হয়ে দাঁড়ায়।