রংপুর

নজরুল বর্ষ উদ্‌যাপন উপলক্ষে: ঠাকুরগাঁওয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

বিদ্রোহী কবি কাজী নজরুলের ১২৭তম জন্মজয়ন্তীতে নজরুল বর্ষ উদ্‌যাপন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

তারুণ্য একাডেমি ঠাকুরগাঁওয়ের আয়োজনে সোমবার রাতে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের আধুনিক হলরুমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

তারুণ্য একাডেমির পরিচালক প্রীতি গাংগুলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মির্জা ফয়সল আমীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, জেলা কালচারাল অফিসার আলমগীর কবির, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠু। এ সময় প্রতিযোগিতায় নাচ, গান, ছড়া, আবৃত্তি, চিত্রাঙ্কনসহ বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারী শিশু ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

পরে প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।



সম্পর্কিত খবর