আইন-আদালত

নতুন পোশাকে মাঠে পুলিশ

নতুন ইউনিফর্ম পরে দায়িত্ব পালন করা শুরু করেছে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ। রোববার (১৬ নভেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে নতুন পোশাকে দায়িত্ব পালন করতে দেখা যায় তাদের। নতুন ইউনিফর্ম পরা একাধিক পুলিশ সদস্য জানান, পুলিশের বিরুদ্ধে আগে অনেক অভিযোগ ছিল, নতুন ইউনিফর্মের মাধ্যমে সব অভিযোগ মুছে নতুনভাবে পথচলা শুরু হলো।

 

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, শনিবার থেকে ডিএমপিতে নতুন পোশাক চালু হয়েছে। সব সদস্যকে এখনো দেওয়া হয়নি। পর্যায়ক্রমে সব সদস্য এই পোশাক পাবেন। যারা নতুন ইউনিফর্ম পেয়েছেন তারা এরই মধ্যে নতুন ইউনিফর্মে দায়িত্ব পালন করতে শুরু করেছেন।

 

জানা যায়, নতুন ইউনিফর্ম সব সদস্যের জন্য এক হবে। ট্রাফিক ও অপরাধ বিভাগের ইউনিফর্ম এক রঙের।

 

পুলিশের পোশাক নির্ধারণ হয় লোহার (আয়রন) রঙের। র‍্যাবের পোশাক জলপাই (অলিভ) রঙের। আর আনসারের পোশাক সোনালি গমের (গোল্ডেন হুইট) রঙের।

 



সম্পর্কিত খবর