বলিউডের গণ্ডি পেরিয়ে হলিউডে নিজের জায়গা করে নেওয়া প্রিয়াঙ্কা চোপড়া আবারও ভারতীয় চলচ্চিত্রে ফিরছেন। ২০২১ সালে প্রশংসিত সিনেমা ‘দ্য হোয়াইট টাইগার’-এর পর এবার তিনি দক্ষিণ ভারতীয় সিনেমার কিংবদন্তি নির্মাতা এস.এস. রাজামৌলির পরিচালনায় ‘গ্লোবট্রটার’ ছবিতে অভিনয় করছেন। ১২ নভেম্বর প্রিয়াঙ্কার এই ছবির চরিত্র ‘মন্দাকিনী’র প্রথম ঝলক প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় যেন প্রশংসার বন্যা বয়ে গেছে। তারকা থেকে শুরু করে ভক্ত সকলেই তার নতুন লুক দেখে উচ্ছ্বসিত। প্রথম পোস্টারেই এক ভিন্ন অবতারে ধরা দিয়েছেন প্রিয়াঙ্কা।
সেখানে তাকে দেখা যাচ্ছে হলুদ শাড়ি পরে এক হাতে বন্দুক তাক করে গুলি ছুঁড়তে। পোস্টারটি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘যতটা দেখা যায়, সে তার চেয়েও বেশি কিছু, মন্দাকিনীকে স্বাগত জানাও।’