ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার শিবপুর ইউনিয়নের সাহার পাহাড় দারুল হিকমা মহিলা মাদ্রাসা মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা তকদির হোসেন মো. জসিম, জেলা বিএনপির উপদেষ্টা সায়েদুল হক সাঈদ, জেলা বিএনপির উপদেষ্টা সালাহ উদ্দিন ভূঁইয়া শিশির, জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস, কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক কে. এম. মামুন অর রশিদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য রাজিব আহসান চৌধুরী পাপ্পু, জেলা বিএনপির সদস্য হযরত আলী, জেলা বিএনপির উপদেষ্টা মো. ফারুক প্রমুখ।
দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতার জন্য কোরআন খতম করেন মাদ্রাসা শিক্ষার্থীরা এবং বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতার জন্য দোয়া পরিচালনা করেন মাদরাসার প্রিন্সিপাল হাফেজ মাওঃ সাজ্জাদুর রহমান।