চট্টগ্রাম প্রতিদিন

নবীনগরে নগর উন্নয়নমূলক সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার শহর সমন্বয় কমিটি—টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটি (টিএলসিসি)-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১১টায় নবীনগর পৌরসভা কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় সভাপতিত্ব করেন নবীনগর পৌরসভার প্রশাসক ও শহর সমন্বয় কমিটির সভাপতি মো. মাহমুদুল হাসান। সভায় নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, উপজেলা প্রকৌশলী মাহবুব হোসেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেন, ওসি রফিকুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা বেলজুর রহমান খান, টিএলসিসি-এর সদস্যবৃন্দ এবং বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

সভায় পূর্ববর্তী সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন করা হয়। পাশাপাশি পূর্ব সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। এ ছাড়া ইউজিআইএপি বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা ও এ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

 

সভায় নগর ব্যবস্থাপনা, উন্নয়ন কার্যক্রমের সমন্বয়, সেবা প্রদান ব্যবস্থার উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়। আলোচনায় সদস্যরা নগরের সার্বিক উন্নয়নে কার্যকর সমন্বয় জোরদারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

 


সম্পর্কিত খবর