চট্টগ্রাম প্রতিদিন

নবীনগরে বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও নবীনগর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম.এ. মান্নানের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

 

উৎসবমুখর পরিবেশে এম.এ. মান্নানের অনুসারী স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাঁর পক্ষে রবিবার (২১ ডিসেম্বর) নবীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন কুমার ভৌমিকের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, সাবেক ভিপি গোলাম হোসেন খান টিটু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল ইসলামসহ বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা।

 

নেতাকর্মীদের মতে, দীর্ঘদিন ধরে নবীনগর উপজেলায় সাংগঠনিক কার্যক্রম, দলীয় কর্মসূচি এবং জনসম্পৃক্ত রাজনীতির মাধ্যমে অ্যাডভোকেট এম.এ. মান্নান একটি সুদৃঢ় রাজনৈতিক অবস্থান গড়ে তুলেছেন। তৃণমূল পর্যায়ে তাঁর জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা এখনও শক্ত অবস্থানে থাকার কারণেই বিএনপি তাঁকে মনোনয়ন দিয়েছে। মনোনয়নপত্র সংগ্রহের সময় নেতাকর্মীরা এলাকার সার্বিক উন্নয়ন, গণতান্ত্রিক ধারা পুনঃপ্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তাঁদের মতে, নবীনগরের রাজনৈতিক বাস্তবতায় অভিজ্ঞ ও মাঠপর্যায়ে গ্রহণযোগ্য নেতৃত্ব প্রয়োজন, যা অ্যাডভোকেট এম.এ. মান্নানের মাধ্যমে সম্ভব।

 


সম্পর্কিত খবর