দেশের খবর

নরসিংদীতে জেল পালানো আসামি রাসেল মিয়া গ্রেপ্তার

 
নরসিংদীতে জেল থেকে পালানো এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। বুধবার (২৫ জুন) দিবাগত রাত দেড়টার দিকে শহরের আল্লাহু চত্বর এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১, সিপিএসসি নরসিংদীর ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল রানা।
 
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম রাসেল মিয়া (৪২)। তিনি নরসিংদী সদর উপজেলার পৌর এলাকার কান্দাপাড়া মহল্লার আবুল কাশেম মিয়ার ছেলে।
 
র‌্যাব জানায়, রাসেল মিয়া নরসিংদী মডেল থানার একাধিক মামলা এবং মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। ২০২৪ সালের ১৯ জুলাই নরসিংদী জেলা কারাগারে সংঘটিত এক হামলার সময় সে পালিয়ে যায় এবং তখন থেকেই পলাতক ছিল।
 
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে অভিযান চালিয়ে শহরের আল্লাহু চত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা।


সম্পর্কিত খবর