দেশের খবর

নরসিংদীতে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৬ যাত্রী নিহত

নরসিংদীর শিবপুরে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালক-যাত্রীসহ ছয়জন নিহত হয়েছেন। তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

শনিবার (২৬ অক্টোবর) দুপুর ১২টায় মনোহরদী-শিবপুর আঞ্চলিক সড়কের শিবপুর পঁচারবাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শনিবার দুপুরে ইটাখোলা থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা মনোহরদীর উদ্দেশে যাচ্ছিল। অটোরিকশাটি উপজেলার চক্রধা ইউনিয়নের পচারবাড়ি নামক স্থানে পৌঁছালে ইটাখোলাগামী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি একেবারে দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশার চালক ও যাত্রীসহ ছয়জন নিহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার অভিযান চালাচ্ছে।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

বায়ান্ন/একে



সম্পর্কিত খবর