ঢাকা

নরসিংদীতে বসতঘর থেকে লোডেড পিস্তল ও ৪টি গুলিসহ চিহ্নিত অপরাধী গ্রেপ্তার

নরসিংদী শহরের পূর্ব দত্তপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি লোডেড পিস্তল ও চার রাউন্ড গুলিসহ মো. শাখাওয়াত হোসেন সাখু (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার সাখু একজন চিহ্নিত অপরাধী। তাঁর বিরুদ্ধে এর আগে অস্ত্র ও মাদকসংক্রান্ত অন্তত তিনটি মামলা রয়েছে।

রবিবার (১১ অক্টোবর) রাতের দিকে শহরের পূর্ব দত্তপাড়া এলাকায় নিজ বসতঘরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি মো. শহিদ মিয়া ওরফে শের আলীর ছেলে।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. কলিমুল্লাহ।

সংবাদ সম্মেলনে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস দল পূর্ব দত্তপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সাখুর বসতঘরে তল্লাশি চালিয়ে একটি লোডেড পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তাঁকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার সাখুর বিরুদ্ধে আগে অস্ত্র ও মাদকসংক্রান্ত অন্তত তিনটি মামলা রয়েছে। উদ্ধার করা অস্ত্র ও গুলির বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

এ ঘটনায় অস্ত্রের উৎস ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয় খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।



সম্পর্কিত খবর