ঢাকা

নরসিংদীর পলাশে তাঁত শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

নরসিংদীর পলাশ উপজেলায় একটি তাঁত কারখানার পাশ থেকে এক শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার ডাঙ্গার ইউনিয়নের কেন্দুয়াবো গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

নিহত যুবকের নাম এমরান মিয়া (২৫)। তিনি কেন্দুয়াবো গ্রামের আমির ইসলামের ছেলে এবং স্থানীয় একটি তাঁত কারখানার শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ জানায়, সকালে স্থানীয়রা কারখানার পাশে এমরানের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। ঘটনার নেপথ্যে থাকা কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

 


সম্পর্কিত খবর