ঢাকা

নরসিংদীর সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

নরসিংদী জেলায় কর্মরত সকল সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল-ফারুক। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও সন্ত্রাস দমনসহ বিভিন্ন বিষয় নিয়ে নবাগত পুলিশ সুপারের কাছে প্রশ্ন করেন এবং নিজ নিজ মতামত তুলে ধরেন।

 

সভায় পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল-ফারুক বলেন, “সাংবাদিক ও পুলিশ একসূত্রে গাঁথা। সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং সমাজের আয়না। সঠিক সংবাদ ও তথ্য পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা পুলিশকে গুরুত্বপূর্ণ সহায়তা করতে পারেন।” যেকোনো বিষয়ে সাংবাদিকদের গঠনমূলক মতামত গুরুত্বসহকারে গ্রহণ করা হবে বলেও তিনি আশ্বস্ত করেন।

 

তিনি আরও বলেন, সাংবাদিকদের সহযোগিতায় নরসিংদী জেলাকে মাদক ও অস্ত্রমুক্ত করে সন্ত্রাসীদের আইনের আওতায় এনে একটি নিরাপদ ও বাসযোগ্য জেলা হিসেবে গড়ে তোলা হবে।

 

মতবিনিময় সভায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 


সম্পর্কিত খবর