চট্টগ্রাম প্রতিদিন

নোয়াখালীতে ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

নোয়াখালীতে ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ: নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

 

১২ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টায় জেলা শহরের নাইস গেস্ট হাউজ হলরুমে সুজন-সুশাসনের জন্য নাগরিক এ আয়োজন করে। গোলটেবিল বৈঠকে লেখক-গবেষক, শিক্ষাবিদ, আইনজীবী, মানবাধিকার কর্মী, তরুণ ভোটার এবং সুজন-এর জেলা, উপজেলা কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার আশি (৮০) জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

 

সুজন-এর নোয়াখালী জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট মোল্লা হাবিবুর রাসুল মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জুর সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম বুলবুল, নোয়াখালী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর কাজী মুহাম্মদ রফিক উল্লাহ, জেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর আবুল বাশার, কবি আখতার জাহান শেলী, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. আবদুল কাইয়ুম মাসুদ, আইন বিভাগের প্রভাষক মাসউদ আহমাদ, নারী অধিকার কর্মী নাছিমা মুন্নি, সাংবাদিক মাহবুবুর রহমান, সুমন ভৌমিক প্রমুখ।

 

বক্তাগণ '২৪-এর গণঅভ্যুত্থানের পর জন-আকাঙ্ক্ষার আলোকে দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক উত্তরণে নাগরিক সমাজের প্রত্যাশা এবং অন্তর্বর্তীকালীন সরকার ও রাজনৈতিক দলের করণীয় বিষয়ে মতামত ব্যক্ত করেন।

 


সম্পর্কিত খবর