চট্টগ্রাম প্রতিদিন

নৌবাহিনীর অভিযান: কুতুবদিয়ায় দেশীয় আগ্নেয়াস্ত্রসহ একজন আটক

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনী তাদের দায়িত্বপূর্ণ এলাকাগুলোতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার (১০ এপ্রিল) দিবাগত রাতে কুতুবদিয়া উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের আকবর বলী পাড়া এলাকায় একটি বাড়িতে অভিযান পরিচালনা করে বাংলাদেশ নৌবাহিনী।

এই অভিযানে দিল মোহাম্মদ রায়হান নামের একজন ব্যক্তিকে আটক করা হয়। তার বাড়ি তল্লাশি করে উদ্ধার করা হয় ০২টি দেশীয় আগ্নেয়াস্ত্র (শর্ট গান), ০৩ রাউন্ড তাজা গোলাবারুদ এবং ০৩টি দেশীয় ধারালো অস্ত্র।

আইএসপিআর-এর এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই অভিযান এবং এর সফলতার তথ্য জানানো হয়েছে। জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদসহ আটক ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ নৌবাহিনীর এই সফল অভিযান দেশের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধমূলক কর্মকাণ্ড দমনে তাদের পেশাদারিত্ব ও দক্ষতা আরও একবার প্রমাণ করেছে

 



সম্পর্কিত খবর