খুলনা

নড়াইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু, দেহ ছিন্নবিচ্ছিন্ন

খুলনা-নড়াইল-ঢাকা রেলপথের ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে নড়াইল সদর উপজেলার তুলারামপুর এলাকায় তানভীর তেল পাম্পের বিপরীত পাশে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ওই ব্যক্তির দেহ ছিন্নবিচ্ছিন্ন হয়ে মাথা, হাত ও শরীর আলাদা হয়ে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘জাহানাবাদ এক্সপ্রেস’ ট্রেনের নিচে কাটা পড়েন ওই ব্যক্তি। প্রাথমিক তদন্ত ও স্থানীয়দের ধারণামতে, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।

 


সম্পর্কিত খবর