খুলনা

নড়াইলে মোবাইল ব্যাংকিং রকেটের ডিস্ট্রিবিউশন হাউসের উদ্বোধন

নড়াইলে মোবাইল ব্যাংকিং সেবা ‘রকেট’-এর ডিস্ট্রিবিউশন হাউসের উদ্বোধন করা হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে শহরের রূপগঞ্জ এলাকার মুস্তারী কমপ্লেক্সে ফিতা ও কেক কেটে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এর আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন রকেটের নড়াইল হাউসের ডিস্ট্রিবিউটর মো. ফয়সাল মুস্তারী, ডাচ-বাংলা ব্যাংকের যশোরের জ্যেষ্ঠ আঞ্চলিক ব্যবস্থাপক (রকেট) মো. মিজানুর রহমান, ডাচ-বাংলা ব্যাংক নড়াইল শাখার ব্যবস্থাপক মফিদুল হাসনাত, আল-আরাফাহ ইসলামী ব্যাংক নড়াইল শাখার ব্যবস্থাপক সুলতান মাহমুদ, ন্যাশনাল ব্যাংক নড়াইল শাখার ব্যবস্থাপক আব্দুল আজিজ, ব্যবস্থাপক (অপারেশন) খায়রুজ্জামান, রূপগঞ্জ জামে মসজিদের ইমাম অব. কাদের, সমাজসেবক বি এম নজরুল ইসলাম, মহিদুর জমাদ্দার, মির্জা গালিব সতেজসহ অনেকে।

বক্তারা বলেন, ডাচ-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা রকেটের মাধ্যমে সহজে অর্থ লেনদেন করা যায়। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স, বিদ্যুৎ বিল পরিশোধ, শিক্ষার্থীদের উপবৃত্তি ও সামাজিক নিরাপত্তা ভাতা প্রদানসহ বিভিন্ন ধরনের সেবা এখান থেকে পাওয়া যায়। তাই রকেটের সেবা ব্যবহারে কেউ প্রতারিত হবেন না। হাতের মুঠোয় সহজে ও দ্রুততম সময়ে শহর এবং গ্রামে রকেটের সেবা পৌঁছে যাচ্ছে।

তারা আরও বলেন, নড়াইলে ডিস্ট্রিবিউশন হাউস উদ্বোধনের মাধ্যমে এ জেলায় রকেটের সেবা আরও সহজ হলো। এখানে ১৬ জন বেকার তরুণের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। সৎ উপায়ে নিয়মানুগ ব্যবসার মাধ্যমে রকেটের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

 


সম্পর্কিত খবর