'সর্বস্তরে কুরআন-সুন্নাহর শিক্ষা প্রবর্তন, আদর্শিক ব্যক্তি গঠন ও শরিয়াহভিত্তিক রাষ্ট্র বিনির্মাণে হোক নবজাগরণ'—এই লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে সারা দেশের ন্যায় পঞ্চগড়েও পালিত হয়েছে ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ছাত্রসমাবেশ।
১৩ আগস্ট বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড়ের শিল্পকলা একাডেমির মিলনায়তনে এই ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হয়।
ছাত্রসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর ও শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ।
ইসলামী ছাত্র আন্দোলন পঞ্চগড় জেলা কমিটির সভাপতি শাহপরান সুজনের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন পঞ্চগড় জেলা যুব আন্দোলনের সভাপতি নুরুল্লাহ, ছাত্র আন্দোলনের পঞ্চগড় জেলা কমিটির সাবেক সভাপতি হাবিবুর রহমান ও সোহেল রানা, ইসলামী আন্দোলনের জেলা কমিটির সেক্রেটারি সুলতান মাহমুদ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি আব্দুল্লাহ আল হোসাইন মাহমুদী, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি মাওলানা কামরুল ইসলাম প্রধান, ইসলামী আন্দোলনের জেলা সহ-সভাপতি হাফেজ ক্বারী মো. আব্দুল্লাহ এবং জেলা কমিটির সভাপতি মাওলানা আব্দুল হাই।
ছাত্রসমাবেশে পঞ্চগড়ের বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।