প্রতিটি উপজেলা পরিষদে জাতীয় সংসদ সদস্যের (এমপি) জন্য বরাদ্দ দেওয়া পরিদর্শন কক্ষের উদ্বোধন করা হয়েছে।
১৯ সেপ্টেম্বর শনিবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলা পরিষদের পুরাতন ভবনে এমপির জন্য বরাদ্দ দেওয়া পরিদর্শন কক্ষটি উদ্বোধন করা হয়।
পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির পরিদর্শন কক্ষটি উদ্বোধন করেন।
এ সময় পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ, পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট নাজমুল ইসলাম কাজল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক পিপি অ্যাডভোকেট আদম সুফিসহ জেলা বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।