রংপুর

পঞ্চগড়ে ৮ দলীয় ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন বিভাগীয় কমিশনার

৮ দলীয় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেছেন বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম।

 

৩০ আগস্ট রবিবার বিকেলে পঞ্চগড় জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোসাম্মাৎ শুকরিয়া পারভীন উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

 

জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সীমা শারমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম ইমাম রাজী টুলু, পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, জেলা বিএনপি-র আহ্বায়ক জহিরুল ইসলাম কাচ্চু, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা আমির মাওলানা ইকবাল হোসাইন, সাবেক সংসদ সদস্য ও বিএনপি-র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রীনা পারভীন, পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা এবং আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপামনি দেবী।

2-3800

টুর্নামেন্টের প্রথম দিনে আটোয়ারী উপজেলা দল দেবীগঞ্জ উপজেলা দলের মোকাবিলা করে।

 

সূচি অনুযায়ী ১ সেপ্টেম্বর বোদা পৌরসভা ও পঞ্চগড় সদর উপজেলা, ৩ সেপ্টেম্বর তেঁতুলিয়া উপজেলা ও বোদা উপজেলা এবং ৫ সেপ্টেম্বর দেবীগঞ্জ উপজেলা ও পঞ্চগড় পৌরসভা পরস্পরের মুখোমুখি হবে।



সম্পর্কিত খবর