বরিশাল

পটুয়াখালীতে বিনামূল্যে কোস্টগার্ডের চিকিৎসা সেবা প্রদান

পটুয়াখালীর ইটবাড়িয়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা এবং জনস্বাস্থ্য সচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করেছে কোস্ট গার্ড।

 

বৃহস্পতিবার ২২ মে বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ সাংবাদিকদের এ তথ্য জানান।

 

তিনি জানান, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড প্রত্যন্ত উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষদের বিভিন্ন সময় মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড বেইস অগ্রযাত্রা কর্তৃক পটুয়াখালী সদর থানাধীন ইটবাড়িয়া ইউনিয়ন এ বিসিজি বেইস অগ্রযাত্রা গেইট সংলগ্ন “তারুন্যের উৎসব ২০২৫”শীর্ষক মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করে। মেডিকেল ক্যাম্প থেকে প্রায় চার শতাধিক অসহায়, দুঃস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করা হয়। মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন লেঃ সারাহ হক, এএমসি এর নেতৃত্বে একটি মেডিকেল টিম।



সম্পর্কিত খবর