জাতীয়

পশ্চিমাঞ্চলের ২৯ তারিখের টিকিটের জন্য আধাঘন্টায় হিট ১ কোটি ২৩ লাখ

ঈদে ট্রেনে বাড়িতে যেতে বিশেষ ব্যবস্থায় অগ্রীম টিকিটের জন্য ই-টিকিটিং ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে মাত্র আধা ঘন্টায় মোট এক কোটি ২৩ লাখ হিট করেছেন প্রত্যাশীরা। এ সময় রেলের পশ্চিমঅঞ্চলের ২৯ তারিখের যাত্রার জন্য ১৬৬৩৬ টি টিকিটের মধ্যে সকাল সাড়ে ১০ টার ১৬০৩০ টিকিটি বিক্রি হয়েছে বলে জানিয়েছেন কমলাপুর রেল স্টেশনের ম্যানেজার শাহাদাত হোসেন। 

বুধবার (১৯ মার্চ) কমলাপুর রেলস্টেশনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। 

অগ্রিমভাবে ২৯ মার্চের পশ্চিমাঞ্চল রেলের টিকিট বিক্রি কার্যক্রম শুরু হয় সকাল ৮ টায়। আর সরেজমিনে কমলাপুর রেল স্টেশনে গিয়ে দেখা যায় টিকিট কাউন্টারগুলোতে কোন ধরনের যাত্রীর ভিড় নাই । একরকম ফাকা বললেই চলে। 

অনলাইনে টিকিটি কাটতে অনেকে সার্ভারে ডুকতে পারে না বা ডুকতে পারলেও পারর্চেজ করতে পারে না বলে অভিযোগ রয়েছে যাত্রীদের সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শাহাদাত হোসেন বলেন, একসঙ্গে প্রচুর চাপ পড়ার কারণে এমনটা হয়। তবে, সার্ভার আরো উন্নতি করার চেষ্টা রেলওয়ে করবে বলে প্রত্যাশা করছেন তিনি। 

ঈদের আগে কমলাপুর রেলস্টেশনের টিকিটি কাউন্টার একেবারেই ফাঁকা এর কারণ জানতে চাইলে স্টেশন ম্যানেজার বলেন, এইবার শতভাগ টিকিটি অনলাইনে বিক্রি হওয়ায় কোন যাত্রীকে আর টিকিটি কাউন্টারে আসতে হচ্ছে না। এতে করে যাত্রীদের সময় বাঁচছে। 

এবার ঈদ যাত্রায় ট্রেনের ছাদে যাত্রীদের উঠার প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ছাদে যেন যাত্রীরা উঠতে না পারে তার জন্য আইনশৃঙ্খলাবাহিনী পুলিশ, র‌্যাবসহ আনসার নিয়োজিত থাকবে। আর কমরাপুর স্টেশন থেকে কোন যাত্রী ছাদে উঠার সুযোগ পায় না। তবে, এখান থেকে ট্রেন বের হওয়ার পর অন্য স্টেশনগুলো থেকে কিছু যাত্রী ছাদে উঠে । এবার কোন যাত্রী যেন ছাদে না উঠতে পারে তার জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে যোগ করেন তিনি।

আগামী ৩১ মার্চ পবিত্র ঈদুল ফিতরের দিন ধরে বিশেষ ব্যবস্থাপনায় আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট অগ্রিম বিক্রি করছে রেলওয়ে।

বায়ান্ন/এমএমএল/পিএইচ



সম্পর্কিত খবর