জাতীয়

পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন বাতিল

পাসপোর্ট পেতে পুলিশ ভেরিফিকেশনের বিধান বাতিল করেছে সরকার। জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

রোববার (১৬ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেসসচিব ফয়েজ আহম্মদ তার ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে  এ কথা জানিয়েছেন।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে আয়োজিত তিন দিনব্যাপি ডিসি সম্মেলনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। 

সম্মেলনে অধ্যাপক ইউনূস দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসকদের সজাগ থাকার নির্দেশ দেন।একই সঙ্গে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারদর নিয়ন্ত্রণে রাখতে মাঠ পর্যায়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি ।

 

বায়ান্ন/এসএ



সম্পর্কিত খবর