পাহাড়ে নারী নির্যাতন -ধর্ষণ - অস্ত্রধারী চাঁদাবাজ,সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্টকারীরা কখনো প্রশ্রয় পাবেনা,এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
রবিবার (২৮ সেপ্টেম্বর) খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় আরো বলেন, পাহাড়ে বসবাসকারী সকল সম্প্রদায়ের মাঝে যেন কোনভাবেই সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টি না হয় সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে
প্রশাসন ও জনপ্রতিনিধিদের আহবান জানান। যারাই
পরিস্থিতি ঘোলাটে করে সংঘাতের দিকে ধাবিত করতে চাইবে আইনের ভিত্তিতেই প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। পাহাড়ের বিশৃঙ্খলা সৃষ্টি হোক, তা কখনোই কাম্য নয়। বাঙালি-পাহাড়ি সকল সম্প্রদায়কে একত্রে কাজ করার আহ্বান জানান।
শিক্ষকদের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, নিজেকে, নিজের সন্তানকে ও সমাজকে ঠিক করতে হবে। সন্তানের ভবিষ্যৎ নির্ধারণে অভিভাবকদেরই অগ্রণী ভূমিকা রাখতে হবে।
আসন্ন শারদীয় দুর্গাপূজা ও প্রবারণা-পূর্ণিমা ধর্মীয় অনুষ্ঠানকে সফল করতে সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানান তিনি।
খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, উপদেষ্টার একান্ত সচিব (উপসচিব) খন্দকার মুশফিকুর রহমান, খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে. কর্ণেল মো. খাদেমুল ইসলাম পিএসসি, জেলা পুলিশ সুপার আরেফিন জুয়েল, ছাত্রনেতা, বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধি, সাংবাদিক ও ধর্মীয় নেতৃবৃন্দ