আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সংসদ-১৪১, জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের জন্য এমপি পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল ঢাকা থেকে ফিরে বুধবার দুপুরে বাবা মরহুম আব্দুল মালেক এমপি’র কবর জিয়ারত করেন। পরের দিন তার মনোনয়নপত্র সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালয়ে জমা দেন। খবর পেয়ে মহাদান ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতা-কর্মী-সমর্থক ও শুভাকাঙ্খীরা উপস্থিত হন। মহাদান ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসানুল কবির তরফদার রিপন, মহাদান ইউনিয়নের ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাইফুল ইসলাম পাঠান, সহ-সভাপতি এরশাদ আলী আকন্দ ও বাবলু আকন্দ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম এবং যুগ্ম-সাধারণ সম্পাদক শাহরিয়ারসহ অনেকেই আনন্দ-উল্লাস করেন। উল্লেখ্য, ২৬ নভেম্বর বিকেলে বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিভিন্ন আসনের দলীয় এমপি মনোনীত প্রার্থীদের নাম তালিকা প্রকাশ করেন। এতে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের জন্য এমপি পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল এর নাম নিশ্চিত হয়।