জাতীয়

বাংলাদেশ–সিঙ্গাপুর ম্যাচ: পারল না বাংলাদেশ, হারল সিঙ্গাপুরের কাছে

হামজা চৌধুরী, রাকিব হোসেন, শমিত সোমরা ভালো খেলেছেন। সিঙ্গাপুরের চেয়ে সুযোগও বেশি তৈরি করেছে বাংলাদেশ। কিন্তু দারুণ উত্তেজনা ছড়ানো আর রোমাঞ্চ উপহার দেওয়া ম্যাচটিতে শেষ পর্যন্ত ১–২ গোলে হেরেছে হাভিয়ের কাবরেরার দল।

ম্যাচের দুই অর্ধে দুটি গোল খেয়ে ২–০তে পিছিয়ে পড়া বাংলাদেশ সমতায় ফিরেছিল হামজার রক্ষণচেরা পাস থেকে রাকিবের গোলে। এরপর বেশ কিছু সুযোগ তৈরি করেও আর গোল পায়নি। এমনকি শেষ সেকেন্ডেও দারুণ একটি সুযোগ পেয়েছিল বাংলাদেশ। শাহরিয়ার ইমনের অসাধারণ হেডটি কোনোমতে মাঠের বাইরে পাঠান সিঙ্গাপুরের গোলকিপার। তখনই শেষ বাঁশি বাজান রেফারি। হেরে যায় বাংলাদেশ।



সম্পর্কিত খবর