চিংড়ি দিয়ে ঝটপট মজাদার কিছু তৈরি করতে চাইলে আপনার জন্য একটি সহজ রেসিপি হলো প্রন সাসলিক তৈরি করা। এটি তৈরি করতে সময় যতটা কম লাগে, খেতে আবার তত বেশি সুস্বাদু। চিংড়ি, টমেটো, ক্যাপসিকাম আর সামান্য কিছু মসলা যোগ করে খুব সহজে বাড়িতেই তৈরি করে নিতে পারবেন প্রন সাসলিক। চলুন জেনে নেওয়া যাক রেসিপি-
তৈরি করতে যা লাগবে
চিংড়ি- পরিমাণমতো
বিজ্ঞাপনপেঁয়াজ- ১টি
ক্যাপসিকাম- ১টি
টমেটো- ২টি
মরিচ গুঁড়া- ১ চা চামচ
জিরা গুঁড়া- ১ চা চামচ
গরম মসলা গুঁড়া- ১ চা চামচ
গোল মরিচ গুঁড়া- ১ চা চামচ
লবণ- স্বাদমতো
পেঁয়াজ বাটা- ১ টেবিল চামচ
টমেটো সস- পরিমাণমতো
সয়া সস- পরিমাণমতো
তেল- ভাজার জন্য
সাসলিক কাঠি- প্রয়োজন অনুযায়ী।
যেভাবে তৈরি করবেন
চিংড়িগুলোর খোসা ছাড়িয়ে ধুয়ে নিন। পেঁয়াজ, ক্যাপসিকাম ও টমেটো ডুমো করে কেটে নিন। এবার একটি পাত্রে সব মসলা ও চিংড়ি মেখে নিন। সাসলিক কাঠিতে একটার পরে একটা উপাদান দিয়ে সাজিয়ে কাঠিতে ঢুকিয়ে তৈরি করে নিন। প্যানে তেল গরম হলে সাসলিকগুলো দুইপাশে ভালো করে ভেজে তুলে নিন। এবার গরম গরম পরিবেশন করুন।