দেশের খবর

প্রায় দুই মাস পর শুরু পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন

প্রায় দুই মাস পর চালু হলো পটুয়াখালীর পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন। রক্ষনাবেক্ষন কাজ শেষে গতকাল রাত সাড়ে নয়টার দিকে এ ইউনিটটির বিদ্যুৎ উৎপাদন শুরু করে কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের সহকারী ব্যবস্থাপক (ইনভেস্টিগেশন) শাহ মনি জিকো। 

এর আগে গত বছরের ০৯ নভেম্বর রক্ষনাবেক্ষনের জন্য দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। বর্তমানে এ বিদ্যুৎ কেন্দ্রের দুইটি ইউনিট থেকে পুরো ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রীডে সরবরাহ করছে কর্তৃপক্ষ।

পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্লান্ট ম্যানেজার  শাহ আব্দুল মাওলা বলেন, রক্ষণাবেক্ষণের শেষে গতকাল রাত সাড়ে নয়টার দিকে আমাদের দ্বিতীয় ইউনিট  চালু হয়েছে। বর্তমানে দুটি ইউনিট থেকেই বিদ্যুৎ জাতীয় গ্রীডে সরবরাহ হচ্ছে বলে তিনি জানিয়েছেন।

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ



সম্পর্কিত খবর