দেশের খবর

ফুলবাড়িয়ায় বাক্তা ইউনিয়নে ভিজিএফ এর চাল বিতরণ

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ফুলবাড়ীয়া উপজেলার ৭নং বাক্তা ইউনিয়নে অসহায় ও হতদরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। সোমবার (১০ জুন) সকাল ৯টায় বাক্তা ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ১০ কেজি করে ২১৯৪ জন অসহায় ও হতদরিদ্রদের মাঝে এ ভিজিএফ এর চাল বিতরণ করা হয়। ভিজিএফ এর চাল বিতরণ কার্যক্রমে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ট্যাগ অফিসার উপজেলা সমবায় অফিসার জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ফজলুল হক মাখন, প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) মোঃ ইলিয়াস মৌদুদী সোহেলসহ সকল ইউপি সদস্য। প্রধানমন্ত্রীর উপহারের ১০ কেজি করে চাল পেয়ে খুশি দরিদ্র মানুষেরা।



সম্পর্কিত খবর