দেশের খবর

ফুলবাড়ীয়ায় প্রবাসী পরিবার মানবিক সংগঠনের ঈদ পুনর্মিলনী

ব্যাপক জাঁকজমকপূর্ণভাবে আনন্দ উৎযাপনের মধ্যদিয়ে ফুলবাড়ীয়া উপজেলা ভিত্তিক প্রথম প্রবাসীদের সমন্বয়ে গঠিত প্রবাসী পরিবার মানবিক সংগঠনের দেশে অবস্থানরত সদস্য  অংশগ্রহণে পবিত্র ঈদুল আযহা পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। 

 

বৃহস্পতিবার (২০ জুন) উপজেলা শহরের কুটুমবাড়ি কনভেনশন সেন্টারে দিনব্যাপী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, প্রবাসী পরিবার মানবিক সংগঠনের সভাপতি দৌলত উর রহমান তরফদার। এতে আলোচনা অনুষ্ঠান, মধ্যাহ্নভোজ, রেফেল ড্র, চোখ বাঁধন খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের সাবেক সদস্য রুহুল আমিন। 

 সংগঠনের স্বেচ্ছাসেবক সোহাগ রানার সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রবাসী পরিবার মানবিক সংগঠনের সাধারণ সম্পাদক ফজলুল হক আকন্দ, প্রতিষ্ঠাতা সদস্য মনির হোসেন, আবুল হোসাইন, স্বেচ্ছাসেবক আব্দুল আলিম, কালিহাতী শাহজাহান সিরাজ কলেজের প্রভাষক আমিরুল ইসলাম সোহেল, সমাজসেবক ও সাংস্কৃতিক ব্যাক্তি আব্দুল মালেক দেওয়ান, সমাজসেবক কবি জালাল উদ্দীন, পল্লী চিকিৎসক জাহার আলী, কাহালগাঁও দোলমা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদুল হাসান মাসুম, প্রবাসী পরিবার মানবিক সংগঠনের সহ দপ্তর সম্পাদক সুজন ফরাজি, জনসংখ্যা সম্পাদক আতিকুল ইসলাম ও সদস্য আমির হামজা প্রমুখ। 

 

আলোচনা অনুষ্ঠান শেষে মধ্যাহ্নভোজে অংশ নেন প্রবাসী পরিবার মানবিক সংগঠনের সদস্য ও অতিথিবৃন্দরা। পরে সকলের অংশগ্রহণে এক রেফেল ড্র অনুষ্ঠিত হয়। এতে ধারাবাহিক দশজন বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও চোখ বাঁধন খেলায় অংশ গ্রহণ করেন প্রবাসী পরিবার মানবিক সংগঠনের সদস্যরা। 

 

পরে স্থানীয় সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও সংগীত শিল্পীদের গান পরিবেশনার মাধ্যমে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

 

প্রবাসী পরিবার মানবিক সংগঠনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সফল করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান সংগঠনটির উপদেষ্টা সেলিমা বেগম সালমা, দিদারুল ইসলাম, প্রতিষ্ঠাতা সাইফুল ইসলাম, উপদেষ্টা হামিদুল ইসলাম, ইমরুল কায়েস, শিক্ষা সম্পাদক মুনতাসির রহমান খোকন, প্রচার সম্পাদক মশিউর রহমান, কবির হোসেন, সহ সাংস্কৃতিক সম্পাদক আফাজ উদ্দিন, সহ উন্নয়ন সম্পাদক এ আর শিমুল, ধর্ম সম্পাদক রফিকুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক মনজুরুল হক, ত্রাণ সম্পাদক বাবুল মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, সদস্য সচিব সোহেল রানা, সাংস্কৃতিক সম্পাদক পাঞ্জু মিয়া, সদস্য সচিব পি কে এখলাস, উন্নয়ন সম্পাদক সাইদুল ইসলাম, স্বাস্থ্য সম্পাদক সাজাহান সিরাজ সাজু, সদস্য আজাহার আলী, আসাদুল ইসলাম, বিল্লাল হোসেন, রাকিব হাসান, নাজমুল হাসান, রফিকুল কালাম তোতা মিয়া ও শরিফুল ইসলাম সহ অন্যান্যরা। 

 



সম্পর্কিত খবর