জাতীয়

ফেরিওয়ালার কাছ থেকে বাদাম কিনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো শিশু ইমার

 
ফেরিওয়ালার থেকে বাদাম কিনে রাস্তা পার হতে গিয়ে দূর্ঘটনায় ইমা খাতুন নামে চার বছর বয়সী এক শিশুর করুন মৃত্যু হয়েছে।
শনিবার বেলা ১২ টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার বাদুরগাছা গ্রামের সড়কে এ দূঘটনাটি ঘটে। 
নিহত শিশু ইমা খাতুন বাদুরগাছা গ্রামের ইমরান হোসেনের কন্যা।
স্থানীয় ও প্রত্যক্ষ্যদর্শীরা জানায়, শিশু ইমা বাড়ির পাশেই রাস্তার ধারে এক ফেরিওয়ালা বাদাম ভাজা বিক্রি করছিল। ইমা ওই ফেরিওয়ালার কাছ থেকে বাদাম কিনে রাস্তা পার হচ্ছিল। এ সময় স্যালো  ইঞ্জিনের তৈরি   আলমসাধুর নামের একটি গাড়ীর সাথে সজোরে ধাক্কা লাগে।এরপর শিশুকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে স্থানীয়  হাসপাতালে নেবার পথেই তার মৃত্যু হয়।  
 
কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ শফিকুল ইসলাম সড়কে দূর্ঘটনায় শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


সম্পর্কিত খবর