ঢাকা

বহুদলীয় গণতন্ত্র জিয়াউর রহমানেরই অবদান - ড. আব্দুল মঈন খান

নরসিংদীর পলাশে বিএনপির আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মন্ত্রীপরিষদের সাবেক বিচক্ষণ মন্ত্রী মরহুম আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে পলাশ উপজেলা আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়ামে উপজেলা ও পৌর বিএনপি এ অনুষ্ঠান আয়োজন করে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মন্ত্রীপরিষদের মধ্যে মরহুম আব্দুল মোমেন খান ছিলেন সবচেয়ে বিচক্ষণ মন্ত্রী। তিনি দারিদ্র্য ও খাদ্য সংকট মোকাবিলায় দেশের জন্য দিকনির্দেশনা তৈরি করেছিলেন এবং বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার ঐতিহাসিক কাজ সম্পন্ন করেছিলেন।”

 

ড. মঈন খান আরও বলেন, “বিএনপি প্রতিষ্ঠার প্রথম দিন থেকেই দেশের মানুষের কল্যাণে কাজ করে আসছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। আমাদের মধ্যে মতভেদ থাকতেই পারে, তবে তা কোনোভাবেই শত্রুতায় রূপ নেওয়া উচিত নয়।”

 

স্মরণসভায় আরও বক্তব্য রাখেন:

 

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল,

 

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী,

 

কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু,

 

জেলা বিএনপির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার,

 

মনোহরদী উপজেলা বিএনপির সভাপতি সরদার সাখাওয়াত হোসেন বকুল,

 

শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিছ রিকাবদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

স্মরণ সভার শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও মরহুম আব্দুল মোমেন খানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।



সম্পর্কিত খবর