বাঁশখালীতে ১৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় একটি জীপসহ মোঃ রায়হান প্রকাশ রিদুয়ান (২৮) নামের এক যুবককে আটক করা হয়েছে। আটক যুবক কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার পৌরসভা সদরের ২নং ওয়ার্ডস্থ পুরান পল্লান পাড়া এলাকার মৃত রফিক আহমদের ছেলে। সে একজন মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (৮ জুলাই) রাত সাড়ে ৯
টার দিকে থানার সামনে চেকপোস্ট বসিয়ে এসব ইয়াবা উদ্ধার ও তাকে আটক করা হয়।
টার দিকে থানার সামনে চেকপোস্ট বসিয়ে এসব ইয়াবা উদ্ধার ও তাকে আটক করা হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানার এসআই রুবেল চন্দ্র সিংহের নেতৃত্বে একদল পুলিশ বাঁশখালী পৌরসভার ৭নং ওয়ার্ডস্থ বাঁশখালী থানার মূল গেটের সামনে প্রধান সড়কের উপর চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানোর সময় এক জীপ আরোহীকে থামানো হয়। পরে ওই জীপ গাড়ি তল্লাশি চালিয়ে সেখান থেকে ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসব ইয়াবা চকরিয়া থেকে বাঁশখালী হয়ে চট্টগ্রাম শহরের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। পরে জীপটিও জব্দ করা হয়। বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম জানান, ইয়াবা উদ্ধার ও জীপসহ যুবক আটকের ঘটনায় বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতের প্রেরণ করা হয়েছে। তিনি জানান, ইয়াবা ও মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।