বাউফলে স্বাবলম্বী পরিবার গড়ার লক্ষ্যে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা ও প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় যৌথভাবে এ সভার আয়োজন করে।
সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সালেহ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মুশফিকুর রহমান, বাউফল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক অহিদুজ্জামান ডিউকসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ। এ ছাড়া ফ্যামিলি কার্ড কার্যক্রমের মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজাররা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা ফ্যামিলি কার্ডের মাধ্যমে অসহায় ও নিম্নআয়ের পরিবারকে স্বাবলম্বী করে গড়ে তোলার পরিকল্পনা ও তথ্য সংগ্রহের সঠিক পদ্ধতি নিয়ে আলোচনা করেন।