দেশের খবর

বাউফলে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

 বাউফলের কালিশুরি ইউনিয়নের পোনাহুরা এলাকায় বিশিষ্ট ব্যাবসায়ী, মালেশিয়ান প্রবাসী,সমাজ সেবক মোঃমাসুদুর রহমান মাসুদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০/০৮/২৫) সকাল ১০  ৩০ মি: পনাহুরা মাদ্রাসায় এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ঢাকার বিশেষজ্ঞ ডাক্তার ডাঃ ইরফান আবির জুয়েল ও ডাঃ দিপংকর চন্দ্র দাসদের দ্বারা এই ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়েছে। 
কালীশুরী পোনাহুরা আব্দুল খালেক হাওলাদারের ছেলে প্রবাসী মোঃ মাসুদুর রহমান মাসুদের একান্ত  পৃষ্ঠপোষকতায় এই মেডিকেল ক্যাম্পে শত শত রোগীদের ফ্রি চিকিৎসা দেয়া হয়েছে।
এবিষয়ে প্রবাসী মোঃ মাসুদুর রহমান মাসুদ বলেন পোনাহুরা  এলাকার গরীব, অসচ্ছল  রোগীদের কথা বিবেচনা করে ঢাকার বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে মেডিকেল ক্যাম্প পরিচালিত হচ্ছে প্রতি বছর  এরকমের ফ্রি চিকিৎসা চলমান থাকবে। 
এসময়ে উপস্থিত ছিলেন  মোহাম্মদ তোফায়েল আহমেদ সরদার,মোঃ আমিনুল ইসলাম, মোহাম্মদ সাখাওয়াত মোল্লা,মোঃরিয়াজুল ইসলাম সাজ্জাল,মোঃ আবু নাঈম,মোহাম্মদ হাবিবুর রহমান,মোহাম্মদ কাউসার হামিদ খান প্রমূখ।###


সম্পর্কিত খবর