খুলনায় যুবদল নেতা হত্যার প্রতিবাদে বাউফলের কালাইয়া ইউনিয়ন যুবদল ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল ৫ টায় কালাইয়া বন্দরের ভিবিন্ন সড়কে এ বিক্ষোভ মিছিল করে বিএনপির নেতাকর্মীরা। কালাইয়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মোঃ মোহাম্মদ আলী মেম্বার ও যুবদল নেতা মোঃ স্বপন মৃধার নেতৃত্ব কয়েক শত নেতাকর্মী এ বিক্ষোভ করেছেন। মিছিল শেষে কালাইয়া বাসস্ট্যান্ডে বক্তব্য রাখেন বক্তব্য নেতা কর্মীরা বলেন, দেশ নায়ক তারেক রহমানকে নিয়ে কটুক্তি করে কথা বললে বিএনপি কখনো মেনে নিবে না। ###