বরিশাল

বাউফলে ১২৯ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা ও বৃক্ষ উপহার

বাউফলে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫ পাওয়া ১২৯ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাউফল উপজেলা ছাত্রদল। এ সময় প্রতিটি শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ ও একটি করে ফলদ গাছের চারা উপহার দেওয়া হয়।

শুক্রবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক তসলিম তালুকদার। প্রধান আলোচক ছিলেন পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ মিজানুর রহমান লিটু, পটুয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি গাজী আশফাকুর রহমান বিপ্লব, জেলা যুবদলের ১ নম্বর সদস্য ও বাউফল উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক বজলুর রহমান খোকন এবং উপজেলা ছাত্রদলের সভাপতি ইসলাম ঝুরন।

বাউফল উপজেলা ছাত্রদলের সভাপতি মো. আব্দুল্লাহ আল ফাহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা ও উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ এবং কৃতী শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নিয়াজ হোসেন খান।

বক্তারা শিক্ষার্থীদের মেধা ও নৈতিকতায় নিজেদের গড়ে তোলার আহ্বান জানান এবং পরিবেশ রক্ষায় ফলদ গাছ লাগানোর পরামর্শ দেন।



সম্পর্কিত খবর