বরিশাল

বাউফলে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় (বা বেলা ১১টায়) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে বাউফলে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে ইউএনও বলেন, “নজরুলের সাহিত্য ও সংগীত অন্যায়, শোষণ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানুষকে জাগিয়ে তোলে। তাঁর সৃষ্টিকর্ম বাঙালি জাতির মানবিক চেতনাকে সমৃদ্ধ করেছে।”

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. নুরুন্নবী, বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, কালাইয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুষার কান্তি ঘোষসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনের পর কবিতা আবৃত্তি, নজরুলসংগীত ও সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠান। শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজনটি উৎসবমুখর পরিবেশে রূপ নেয়।

 


সম্পর্কিত খবর