চট্টগ্রাম প্রতিদিন

বান্দরবানে স্ত্রীকে খুন করে স্বামীকে অপহরণ

বান্দরবান রাজবিলা ইউনিয়নে সন্ত্রাসীরা স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে স্বামী রেথোয়াই মারমা (৪২) নামে এক ব্যক্তিকে অপহরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দিবাগত রাত ৩ ঘটিকায় রাজবিলা ইউনিয়নের ২নং ওয়ার্ডের থংজমা পাড়ায় এই ঘটনাটি ঘটে।
অপহরণ ব্যক্তি রেথোয়াই মার্মা (৪২) ও নিহত স্ত্রী পাইয়ইনু মার্মা (২৮)।  তারা রাজবিলা ইউনিয়নের ২নং ওয়ার্ডের থংজমা পাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে খাওয়া দাওয়ার শেষে ঘুমাতে যান এ দম্পতি। পরে গভীর রাতে কয়েকজন সন্ত্রাসী এসে তাদের বাড়ী ঘেরাও করে দরজা খুলতে বলে। এসময় রেথোয়াই মারমাকে নিয়ে যেতে চাইলে স্ত্রী পাইয়ইনু মার্মা (২৮) বাধা দিলে তাকে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র  দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে স্বামীকে অপহরন করে নিয়ে যায়।
রাজবিলা ইউনিয়ন চেয়ারম্যান ক্যঅংপ্রু মারমা নিশ্চিত করে বলেন , রাতে স্ত্রীকে খুন করে স্বামীকে অপহরণ করে নিয়ে গেছে।
এ বিষয়ে বান্দরবান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, ঘটনাটি শুনেছি। এখন টিম নিয়ে ঘটনাস্থলে পরিদর্শনে যাচ্ছি।

 

 

 

 



সম্পর্কিত খবর