চট্টগ্রাম প্রতিদিন

বান্দরবানের আলীকদম থেকে মেধার ঝলক!

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ৮ম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে আরওয়া রাঈতাহ। আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের এই মেধাবী ছাত্রী পিটিআই ইন্সট্রাক্টর মোহাম্মদ আলমগীর আর সহকারী শিক্ষিকা আমেনা বেগমের প্রথম সন্তান।

 

রাঈতাহর স্বপ্ন ডাক্তার হওয়ার। ছোটবেলা থেকেই সে পড়াশোনায় মনোযোগী, প্রাথমিক বৃত্তি পরীক্ষায়ও ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল। আলীকদম উপজেলা পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে সে কৃতিত্ব দেখিয়েছে।

 

রাঈতাহর এই সাফল্যে পরিবারের সবাই আনন্দিত। বাবা-মা শিক্ষক-শিক্ষিকাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। আত্মীয়-স্বজন আর দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, যাতে রাঈতাহ ভবিষ্যতে তার স্বপ্ন পূরণ করতে পারে। 



সম্পর্কিত খবর