দেশের খবর

বামনায় অফিসার-ইনচার্জের প্রচেষ্টায় অপহরণকৃত শিশু আফিফাকে উদ্ধার গ্রেফতার ১

বরগুনার বামনায় গত শনিবার চারটি শিশুকে অপহরণ করে নিয়ে যায় তানজিলা আক্তার নামে অপহরণকারী ও তার দলবল। তাৎক্ষণিক ৩টি শিশু উদ্ধার হলেও রবিবার সকালে ঢাকার পোস্তাগোলা থেকে উদ্ধার করা হয় শিশু আফিফা আক্তারকে।

ঘটনার বিবরনে জানা যায়, গত শনিবার অপহরণকারীরা উপজেলার উত্তর কাকচিড়া এলাকা থেকে চারটি শিশুকে অপহরণ করে নিয়ে যায়। ঘটনাটি এলাকায় জানাজানি হলে তাৎক্ষণিক তিনটি শিশুকে বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা গেলেও আফিফা আক্তার নামে শিশুটিকে পাওয়া যায়নি। পরবর্তীতে বিষয়টি বামনা থানার অফিসার ইনচার্জ মো. হারুন অর-রশীদ হাওলাদারকে জানালে তিনি তথ্য প্রযুক্তি ব্যবহার করে রবিবার সকালে ঢাকার পোস্তাগোলা এলাকা থেকে শিশু আফিফাকে উদ্ধার করা হয়। আফিফা বামনা উপজেলার দক্ষিণ ডৌয়াতলা গ্রামের মোঃ স্বপনের মেয়ে। বর্তমানে শিশু আফিফা ওর মামার হেফাজতে আছে।

পরে অপহরণকারী তানজিলা আক্তার(১৮)কে আজ রবিবার বিকালে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঢাকা থেকে উদ্ধার করে আইনশৃখলা বাহিনী। তানজিলা আক্তার পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার হলতা গ্রামের মো. মন্টু মেয়ে।

এ ব্যপারে বামনা থানা অফিসার ইনচার্জ মো. হারুন অর-রশীদ হাওলাদারের কাছে জানতে চাইলে তিনি বলেন শিশু অপহরনের ঘটনাটি জানতে পেরে তাৎক্ষণিক তিনটি শিশুকে বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা গেলেও শিশু আফিফাকে না পাওয়ায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঢাকা থেকে রবিবার সকালে অপহরকৃত শিশু আফিফাকে উদ্ধার করা হয় এবং বিকালে অপহরণকারী চক্রের মূলহোতা তানজিলা আক্তারকে গ্রেফতার করে বরগুনা কোর্টে প্রেরণ করা হয়েছে।

 



সম্পর্কিত খবর