দেশের খবর

বামনায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সুলতানা নাদিরাকে ফুলেল শুভেচ্ছা

বরগুনার বামনায় (২৯ নভেম্বর) বুধবার বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী  সুলতানা নাদিরা বামনায় আগমন করলে তাকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়। বুধবার তিনি ঢাকা থেকে সড়ক পথে বামনা আসলে কয়েক হাজার মটর সাইকেল বহর দিয়ে তাকে বামনা শহরের গোল চত্বরে নিয়ে আসা হয়। এ সময়  তাকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। আসার পথে সাধারন জনগন তাকে স্বাগত জানাতে রাস্তার দু পাশে দাড়িয়ে থাকে। সুলতানা নাদিরার স্বামী গোলাম সবুর টুলু ২০০৮ সালে আওয়ামীলীগের মনোনয়ন নিয়ে বরগুনা-২ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ২০১৩ সালে সড়ক দূর্ঘটনায় মারা  যান। তার মৃত্যুর পর  শওকত হাচানুর রহমান রিমন আওয়ামীলীগের মনোনয়ন পেয়ে তিন বার সংসদ সদস্য নির্বাচিত হন। এভারে বরগুনা-২ আসনে মনোনয়ন পেয়ে সুলতানা নাদিরা বলেন, আমি বঙ্গবন্ধুর পরিবারের সদস্য। আওয়ামীলীগের প্রতিটি কর্মী আমার পরিবারের সদস্য। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ও আমার দল আমাকে মূল্যায়ন করেছে, আমিও ডিজিটাল বাংলাদেশ গড়তে আমার আসনে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদ মুক্ত একটি মডেল জনপদ গড়তে এবং প্রায়ত সাংসদ গোলাম সবুর টুলুর অসমাপ্ত কাজ বাস্তবায়ন করতে চাই।

তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের ব্যাপক উন্নয়ন হয়, যা বাংলাদেশের রাজনীতিতে অন্য কোনো সরকার দল করতে পারেনি। বাংলাদেশে এখন পৃথিবীর বুকে উন্নয়নের রোল মডেল। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী আছেন বলেই শুধু এটি সম্ভব হয়েছে। আমি আশাবাদী এই আসন থেকে জনগণ আমাকে বিপুল ভোটে বিজয়ী করবে।



সম্পর্কিত খবর