‘ডেঙ্গু প্রতিরোধে আমরা সচেতন, আমরা প্রস্তুত’—এ স্লোগানকে সামনে রেখে বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা বাজার ও ইউনিয়ন ভূমি অফিস চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ‘জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফর্মস ক্লাইমেট অ্যাকশন (GETCA)’ প্রকল্পের আওতায় ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের উদ্যোগে এবং জাগোনারী ও ওয়েভ ফাউন্ডেশনের বাস্তবায়নে ডেঙ্গু প্রতিরোধে এ কার্যক্রম গ্রহণ করা হয়।
ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আবু সালেহ হাওলাদার, জাগোনারীর কো-অর্ডিনেটর মো. শাহীন, ডৌয়াতলা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. মহসিন, ইউপি সদস্য মো. শফিকুল ইসলাম রাজাসহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ও বাজার কমিটির প্রতিনিধিরা।