দেশের খবর

বামনায় বিশ্ব জনসংখ্যা দিবস পালন

 

বরগুনার বামনা  উপজেলা পরিবার পরিকল্পনা অফিস কমপ্লেক্স সভা কক্ষে ১৪ জুলাই সোমবার বেলা  ১১ টায় বামনা উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা  কর্মকর্তা মো. মিজানুর রহমান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ নিকহাত আরা,  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার সুমন দেবনাথ প্রমূখ।

আলোচনা শেষে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্যসেবায় অবদান রাখায় শ্রেষ্ঠদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

 



সম্পর্কিত খবর