বরিশাল

বামনায় মডেল মসজিদের কাজ দ্রুত ও মানসম্মতভাবে শেষ করার দাবিতে মানববন্ধন

বরগুনার বামনায় আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) উপজেলা মডেল মসজিদের নির্মাণকাজ দ্রুত গতিতে সম্পন্ন এবং কাজের মান নিশ্চিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

বামনা প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা গোল চত্বরে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা মডেল মসজিদ প্রকল্পের দীর্ঘসূত্রিতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত মানসম্মত কাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক আবুল কালাম আজাদ রানা, বামনা প্রেসক্লাব সভাপতি আবু নাছের সিদ্দিক গোলাম কিবরিয়া, সম্পাদক মোঃ নিজাম উদ্দিন, উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক মোঃ রায়হান নাজির ধলু, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব সজিব হোসেন মুন্না এবং উপজেলা যুব জামায়াতে সদর ইউনিয়ন সভাপতি মোঃ আসাদুল হক সোহাগ প্রমুখ।



সম্পর্কিত খবর