বরিশাল

বামনায় শ্রমিক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

১৮৮৬ সালের ১লা মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমের মর্যাদা, শ্রমের মূল্য ও দৈনিক (সর্বোচ্চ) আট ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনে শ্রমিকেরা যে আত্মাহুতি দিয়েছিলেনÑতাদের সেই আত্মত্যাগের সম্মানে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন হিসেবে বামনায় ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।

আজ শুক্রবার সকাল ১০ টায় উপজেলা বিএনপি’র কার্যালয় থেকে র‌্যালী শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে র‌্যালী শেষ করে প্রধান অতিথি উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা এবং উপজেলা জাতীয়তাবাদ শ্রমিক দলের আহবায়ক মোঃ জসিম উদ্দিন জমাদ্দারের সভাপতিত্বে বক্তব্যে রাখেন উপজেলা বিএনপি,র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ এনায়েত কবির হাওলাদার, উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সালাহউদ্দিন হাওলাদার প্রমূখ।

আলোচনা সভার সঞ্চালনায় ছিলেন যুগ্ম আহ্বায়ক উপজেলা শ্রমিক দল মোঃ রিপন সর্দার।

 



সম্পর্কিত খবর